Showing posts with label মোবাইল রিভিও. Show all posts
Showing posts with label মোবাইল রিভিও. Show all posts

Friday, January 15, 2016

গ্রামীণফোনে এখন পাচ্ছ ৩০০ MB ইন্টারনেট মাত্র ৪৫ টাকায়।


নতুন বছরের আনন্দে মেতে ওঠো বন্ধুদের সাথে কারন গ্রামীণফোনে এখন পাচ্ছ ৩০০ MB ইন্টারনেট মাত্র ৪৫ টাকায় (৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ উল্লিখিত মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য) যার মেয়াদ ৭ দিন। অফারটি পেতে ডায়াল *5000*150# & start enjoying!
বিস্তারিত জানতে কল ১২১

Saturday, November 28, 2015

মোবাইলের পাঁচটি মজার তথ্য,


ক্রমশ

 মানুষের
জীবনের
অপরিহার্য অংশ
হয়ে উঠছে মোবাইল
ফোন। কেউ যদি
একদিনের জন্যও
বাড়িতে ফোন রেখে
কাজে বেরিয়ে
পড়েন, তবে সেদিন
তাঁকে নানারকম
সমস্যার মধ্য
দিয়েই পার করতে
হয়। মোবাইল ফোন
সম্পর্কিত বেশ
কিছু মজার তথ্য
ছড়িয়ে রয়েছে
অন্তর্জালে যা
আপনার ভালো
লাগতে পারে। এ রকম
পাঁচটি মজার তথ্য
নিয়ে বিবিসি ও
জিনিউজ
অবলম্বনে এ লেখা।

১.

১৯৮৩ সালে
যুক্তরাষ্ট্রের
বাজারে প্রথম
মোবাইল ফোন
বিক্রি শুরু হয়।
প্রতিটি ফোনের দাম
ছিল সে সময়কার
চার হাজার মার্কিন
ডলার।

২.

১৯৭৩ সালের ৩
এপ্রিল মোবাইল
ফোন থেকে
প্রথমবার কল করা
হয়েছিল।
মটোরোলার জ্যেষ্ঠ
প্রকৌশলী মার্টিন
কুপার প্রথমবারের
মতো সেলুলার
টেলিফোনে বিশ্বের
প্রথম ফোনকলটি
করেছিলেন। তাঁর
তৈরি এই মোবাইল
ফোনটির নাম ছিল
‘ডায়না টিএসি’।

৩.

২০০৩ সালে বাজারে
আসার পর থেকে
সবচেয়ে বেশি
বিক্রি হয়েছে
নকিয়ার তৈরি ১১০০
মডেলের ফোনটি। ২৫
কোটির বেশি
বিক্রি হয়েছে এই
মডেলের ফোনটি।
এটিই বিশ্বের
সবচেয়ে বেশি
বিক্রি হওয়া
হ্যান্ডসেট ও
বিশ্বের সর্বোচ্চ
বিক্রি হওয়া
কনজুমার
ইলেকট্রনিকস
ডিভাইস।

৪.

যুক্তরাজ্যের মানুষ
সবচেয়ে বেশি
মোবাইল ফোন
টয়লেটের মধ্যে
ফেলে দেয়। শুধু
যুক্তরাজ্যেই প্রতি
বছর এক লাখের
বেশি ফোন
টয়লেটের ভেতর
পড়ে।

৫.

মানুষের মোবাইল
ফোনের প্রতি
নির্ভরতা এতটাই
বেড়ে গেছে যে এতে
আসক্ত হয়ে
পড়ছেন অনেকেই।
অনেকের মধ্যে
নমোফোবিয়া বা
মোবাইল হাতছাড়া
হওয়ার ভয়ে ভীত
হয়ে যাওয়ার লক্ষণ
দেখা যাচ্ছে। এ
ধরনের রোগীদের
পরীক্ষার জন্য
বিশেষ প্রশ্ন তৈরি
করতে হয়েছে
গবেষকেদের।

জেনে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা সাশ্রয়ের উপায়



প্রতি
মাসে কাড়ি কাড়ি টাকা খালি
মোবাইলের ডাটার পেছনে খরচ হয়ে যাচ্ছে?
ইন্টারনেট ডাটা রিচার্জ করছেন আর মুহূর্তেই
সেটা শেষ হয়ে যাচ্ছে? এমন সমস্যা পোহাতে
হয় অনেকেরই। অনেকে হয়তো রেগেমেগে
সেলফোনে ইন্টারনেট ব্যবহার করাই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। আসলে, আমাদের কিছু
অসতর্কতার জন্য খরচ হয়ে যায় ইন্টারনেটের
অতিরিক্ত ডাটা। এগুলোর দিকে একটু নজর
রাখলেই কমে যাবে আপনার অতিরিক্ত
ইন্টারনেট ডাটা খরচ ।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নিচে দেওয়া হলো কিছু পদক্ষেপের কথা, যেগুলো হয় তো
আপনার ডাটা ব্যবহারের খরচ কমাতে পারবে।
১. পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন
অনেকসময় আপনার ব্যবহৃত বিভিন্ন ধরনের
অ্যাপসের কারণে খরচ হচ্ছে আপনার ডাটা।
এগুলোর যেকোনো ধরনের প্রচারণামূলক বা মেসেজিং সার্ভিসের কারণে আপনার ডাটা
খরচ হতে থাকে অজান্তেই। সুতরাং, যেকোনো
ধরনের অ্যাপসে নোটিফিকেশন বন্ধ রাখুন।
২. ডাটার ব্যবহার ট্র্যাকিং করুন
অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে আপনার
ব্যবহৃত ডাটার পরিমাণ ট্র্যাক করার সুবিধা রয়েছে এখন। এতে কোন অ্যাপসরে কারণে
আপনার কতটা ডাটা খরচ হচ্ছে, তা সহজেই
হিসাবে রাখতে পারবেন এবং সেই অনুযায়ী
ডাটা ব্যবহার করতে পারবেন।
৩. হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড বন্ধ রাখুন
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময়ই অন্য কিছু গ্রুপের থেকে ছবি, ভিডিও কিংবা
অডিও রিসিভ করেন; যেগুলো স্বয়ংক্রিয়ভাবে
ডাউনলোড হয়ে যায়। একমাত্র ওয়াইফাই
ব্যবহার করার সময় ছাড়া সবসময় এই অটো-
ডাউনলোড অপশনটি বন্ধ রাখুন।
৪. ভিডিও দেখা বা গান শোনায় সতর্ক হোন মোবাইলের ডাটা থেকে কোনো মিউজিক
ভিডিও বা গান যদি স্ট্রিমিং করেন; সে
ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে অনেক বেশি ডাটা
খরচ হতে পারে। সুতরাং এ ক্ষেত্রে সতর্ক হোন,
পারতপক্ষে ওয়াইফাই সংযোগ ছাড়া
সেলফোনে ভিডিও বা অডিও স্ট্রিমিং না করাই লাভজনক।
৫. ডাটা কমপ্রেশন ব্যবহার করুন
আপনার যদি অনলাইনে অনেক আর্টিকেল পড়ার
অভ্যাস থাকে, সে ক্ষেত্রে আপনার মোবাইলে
ডাটা কমপ্রেশন চালু রাখা খুবই ভালো বুদ্ধি।
এতে করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবপেইজে আপনার ডাটা খরচের পরিমাণ
অনেকটাই কমে আসবে।
সূত্র - এনটিভি অনলাইন

iPhone 6 এর ১৩টি অজানা তথ্য


অ্যাপলের
আইফোন ৬ এর চাহিদা সারা বিশ্বে ব্যাপক এবং এর বিক্রির পরিমাণ ছিল অবিশ্বাস্য। অবশ্য উপযুক্ত কিছু কারণেই একে সেরা স্মার্টফোন মনে করা হয়।
আইফোনের গুরুত্বপূর্ণ সকল ফিচার হয়তো কমবেশী আমরা সবাই জানি কিন্তু এর ভেতরে লুকানো অনেক ফিচার আছে যা এখনো আমাদের অজানা।
নিচে আইফোন ৬ এর ১৩টি অজানা তথ্য দেওয়া হল যা আপনি জানেন না:
১) ফোন আনলক অবস্থায় ম্যাসেজের রিপ্লাই দেওয়া।
২)একটি অ্যাপ ওপেন থাকা অবস্থায় ম্যাসেজের রিপ্লাই দেওয়া।
৩) কোন অ্যাপটি সবচেয়ে বেশী ব্যাটারি খরচ করে তা বের করা।
৪) ইনস্ট্যান্ট অডিও ও ভিডিও ম্যাসেজ পাঠানো।
৫) আপনার বর্তমান লোকেশন বন্ধুদের সাথে শেয়ার করা।
৬) বন্ধুদের নিজের সম্পর্কে জানার সুযোগ দেওয়া।
৭) টেক্সট মিউট করা।
৮) গ্রুপ টেক্সট থেকে বিদায় নেওয়া।
৯) প্রতিটি ছবি দেখা যেগুলোতে কেউ কিছু লিখেছে।
১০) টেক্সট ফরওয়ার্ড করা।
১১) ইমেইলে মাল্টি টাস্কের সুবিধা।
১২) সিরি ব্যবহার করে ভয়েজের সাহায্যে কাজ করা সম্ভব।
১৩) যেকোনো কিছু পড়তে সিরি ব্যবহার করা যাবে।