Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts

Monday, January 18, 2016

এবার ইন্টারনেট ছাড়াই আপনার কম্পিউটার দিয়ে ইচ্ছামত ব্যাবহার করুন জিমেইল।

অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-মেইল। অফিস আদালত থেকে শুরু করে
ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়?

ইন্টারনেটের সংযোগ আবার চালুর জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই। তখন কি হবে? উপায় অবশ্য একটি আছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা।

অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। বেশিরভাগেরই জানা নেই এ ফিচারের কথা। তাদের জন্য এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো অফলাইনে জিমেইল ব্যবহারের টিপসটি।

প্রথমে ক্রোম ব্রাউজার ইন্সটল করতে হবে। যদি ইন্সটল না থাকে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

এরপর এ ঠিকানায় যেতে হবে। তারপর Add to Chrome-এ ক্লিক করতে হবে।

 
 রপর ওপরে ডান পাশ থেকে Visit Website-এ ক্লিক করতে হবে।

তারপর নতুন পেইজ এলে Allow offline mail নির্বাচন করে Continue-এ ক্লিক করতে হবে।

তাহলে অফলাইন মোডে জিমেইলের ইনবক্স দেখা যাবে। এ পেজই হলো অফলাইন মোডে জিমেইল।

সম্পূর্ণ জিমেইল অর্থাৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফ্টস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে বাম পাশে Menu ক্লিক করতে হবে।

তাহলে ইন্টারনেট ছাড়াও কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করুন অফলাইনে জিমেইল সেবা।

Friday, January 15, 2016

প্রিয় মানুষটির কাছ থেকে যে সাতটি জিনিস পেতে চায় ছেলেরা।

প্রিয় মানুষটির সব কিছুই প্রতিটি ছেলের কাছে খুব পছন্দের।কিন্তু এমন কিছু কথা আর ব্যবহার আছে যা প্রিয় মানুষটির কাছথেকে পাওয়ার জন্য সর্বদা ব্যাকুল থাকে ছেলেরা।যদিও ছেলেরা এগুলো কখনই প্রিয় মানুষটির কাছে মুখ ফুটে চাইবেনা।




pleasing-couple-love-hug-wallpaper-600x375

আসুন জেনে নেই এমন সাতটি জিনিসের কথা যেগুলো প্রতিটা ছেলেই চায় তার প্রিয় মানুষটির কাছ থেকে।
১। ‘বয় ফ্রেন্ড’ সম্বোধন করা
ছেলেরা বয় ফ্রেন্ড শব্দটি শুনতে পছন্দ করে থাকে। আপনি আপনার বন্ধুদের কাছে তাকে বয় ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিন, আর দেখুন সে কি পরিমাণে খুশি হন। তবে হ্যাঁ কেউ কেউ এর ব্যতিক্রম হয়ে থাকতে পারে।
২। প্রশংসা করা
স্বভাবত প্রত্যেক মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে। আপনার প্রেমিকও এর ব্যতিক্রম নয়। তার পোশাক, রুচির, প্রশংসা করুন। এমনকি খুব ছোট কোন বিষয় হলেও আপনি তা বলুন। দেখবেন আপনার প্রেমিক অনেক খুশি হয়ে যাবে এই ছোট খাটো বিষয়গুলোতে।
৩। আপনার কম মেকআপ করা মুখ
আপনি কি অনেক মেকআপ করতে পছন্দ করেন? এমনকি ডেটিং এ মেকআপ করে যান? তবে জেনে রাখুন ছেলেরা প্রেমিকার অতিরিক্ত মেকআপ পছন্দ করে না। মুখে না বলেও তারা এটি পছন্দ করে থাকে না।বেশিরভাগ প্রেমিক তার প্রেমিকাকে সাধারণভাবে দেখতে পছন্দ করে।
৪। প্রেমিকরা চায় তার বন্ধুরা প্রেমিকাকে পছন্দ করুক
বেশিরভাগ প্রেমিকরা চায় তার প্রেমিকাকে তার বন্ধুরা পছন্দ করুক। সে হয়তো নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, তবুও প্রেমিক মনে চাবে আপনাকে সবাই পছন্দ করুক। এতে সে গর্ব বোধ করে।
৫। আপনি পরিবারের সাথে সারাক্ষণ থাকা
আপনার প্রেমিক আপনার পরিবারকে পছন্দ করবে কিন্তু সে কখনই চাইবে না আপনি সব সময় পরিবারের সাথে সময় কাটান।এক গবেষণায় দেখেছেন যে প্রতিটি প্রেমিক তার প্রেমিকার পরিবারকে পছন্দ করে কিন্তু সে তার পরিবারের সাথে ছুটি কাটাতে পছন্দ করে না।
৬। আপনাকে হারানোর ভয়
ভালবাসার মানুষকে হারানোর ভয় সবার মাঝে কাজ করে। আপনার প্রেমিক এর ব্যতিক্রম নয়। হয়তো সে আপনার মত প্রকাশ করে না, কিন্তু আপনাকে হারানোর চিন্তা তার মাঝে সব সময় কাজ করে।
৭। সমর্থন
যেকোন সম্পর্কে একে অপরের সমর্থন থাকাটা খুব বেশি জরুরি। ছেলেরা সব সময় তার প্রিয় মানুষটির কাছ থেকে সমর্থন আশা করে। এমনকি যদি সে কোন কাজে ব্যর্থ হয়, সেক্ষেত্রেও সে তার প্রিয় মানুষটার সমর্থন আশা করে থাকে। আপনি তার কাজের ওপর আস্থা রাখুন। তাকে উৎসাহ দিন। এই ছোট সমর্থনটুকু আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও দৃঢ় করে তুলবে।

Wednesday, December 9, 2015

কম্পিউটারের গতি বাড়ানোর দারুন কিছু কৌশল

নতুন কম্পিউটারে কাজের গতি থাকে দারুণ। কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এর গতি। এটি ঘটে থাকে মূলত কিছু অপ্রয়োজনীয় স্পাইওয়্যার, অ্যাড এবং কম্পিউটার ভাইরাসের কারণে। আপনি চাইলেই কিছু পদক্ষেপের মাধ্যমে আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন।চলুন তাহলে দেখে নেই কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়গুলো।



রেজিস্ট্রি পরিষ্কার রাখুন :

কম্পিউটারের গতি কমে যাওয়ার প্রধান একটি সমস্যা রেজিস্ট্রি। স্পাইওয়্যার বা ভাইরাসের অন্যতম লক্ষ্য থাকে কম্পিউটারের রেজিস্ট্রিতে হামলা করা। এতে করে আপনার কম্পিউটার আপনার প্রয়োজন মোতাবেক কাজ করতে ব্যর্থ হয়। তাই আপনার প্রথম কাজ নিয়মিত রেজিস্ট্রি পরিষ্কার রাখুন। আপনি যেকোনো তৃতীয় পক্ষের সফটওয়ারের সাহায্যে এই কাজটি করতে পারবেন। যেমন অ্যাডভান্সড সিস্টেম কেয়ার।

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল :

আমরা যখন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করি, তখন কিছু অস্থায়ী ফাইল আপনার কম্পিউটারে জমা হয়। যা শুধু একবারেই আপনার প্রয়োজন হয়। এই ফাইলগুলো ধীরে ধীরে আপনার সিস্টেমের গতির ওপর প্রভাব ফেলে। তাই আপনি নিজে এই ফাইলগুলো মুছে ফেলতে পারেন।

মুছে ফেলুন অপ্রয়োজনীয় সফটওয়্যার :

আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক সফটওয়ার কম্পিউটারে ইনস্টল করি। যেসব সফটওয়্যার একবার ব্যবহার করে ফেলে রাখি, সেসব সফটওয়্যার আন-ইনস্টল করে দিন। এতে করে আপনার কম্পিউটারের র্যা ম ফাঁকা থাকবে এবং আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে।

ফাঁকা রাখুন রিসাইকেল বিন :

কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমা হওয়া বেশি সংখ্যক ফাইলও কম্পিউটারের গতি কমিয়ে ফেলে। তাই নিয়মিত রিসাইকেল বিন পরিষ্কার রাখা জরুরি।

ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন :

কম্পিউটারের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেটাগুলোকে এক জায়গায় এনে পিসির পারফরম্যান্স বা অ্যাকসেস গতি বাড়িয়ে দেয় ডিস্ক ডিফ্রাগমেন্ট সুবিধাটি। প্রতি সপ্তাহে অন্তত একবার মাই কম্পিউটারের প্রতিটি ড্রাইভের ডিফ্রাগমেন্ট করা হলে পিসির গতি অনেক বেড়ে যায়।

এছাড়া এমন অনেক র্যামক্লিনার আছে যা ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারকে অনেক বেশি গতিশীল করতে পারবেন

Thursday, November 26, 2015

কিছু কীবোর্ডের শর্টকার্ট দেখে নিন।

কীবোর্ডের শর্টকার্ট নিয়ে আমরা অনেকেই ঝামেলা পাকিয়ে ফেলি।সঠিক ভাবে কীবোর্ডের শর্টকার্ট ব্যাবহার করতে পারলে কম্পিউটারের ব্যাবহার আমাদের কাছে অনেকটা সহোজ হয়ে ওঠে।চলুন তাহলে দেখে নেই প্রধান প্রধান কীবোর্ডের শর্টকার্ট গুলো যা প্রতিটা কম্পিউটার ব্যাবহারকারীর জানাটা জরুরী।


Keyboard Shortcut

Ctrl + C

এটা দিয়ে হাইলাইট করা যে কোন কিছুই সহজে কপি করা যায়।

Ctrl + V

আমরা যদি কোন টেক্সট বা অন্য কোন ফাইল কথাও কপি করে নিতে চাই তাহলে আমাদেরকে তা কপি করে আবার পেস্ট করতে হয়। আর এই পেস্ট করতেই সাহায্য করে।

Ctrl + Z

কোন একটা কাজ করলেন, এখন আবার পেছনে যেতে হবে, তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করেন, কাজ হয়ে যাবে।

Ctrl + F

আপনি কোন প্রোগ্রাম এ কোন কিছু খুজতে চাচ্ছেন। তাহলে এই শর্টকার্ট টি আপনার জন্যই। যেমনঃ আপনি যদি ওয়ার্ড এ কিছু খুঁজে বের করতে চান তাহলে এই শর্টকার্ট ব্যবহার করে দেখতে পারেন।

Alt + Tab

এই শর্টকার্ট কী ব্যবহার করা হয় এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম এ সহজেই যাবার জন্য।

Ctrl + Backspace

সাধারণত Backspace দিয়ে আমরা একটা একটা করে বর্ণ মুছে থাকি। কিন্তু এই শর্টকার্ট কী দ্বারা আমরা একটা শব্দকেই একবারে মুছে ফেলতে পারবো।

Ctrl + S

এটি দ্বারা খুব সহজেই আমরা আমাদের যে কোন ফাইল কে সেভ করে ফেলতে পারবো।

Ctrl + Home or Ctrl + End

প্রথমটা দিয়ে আমরা মাউস এর কার্সর কে একেবারে উপরে নিয়ে যেতে পারবো এবং দিতীয়টি দ্বারা মাউস এর কার্সর কে একেবারে নিচে নিয়ে আসতে পারবো খুব সহজেই।

Ctrl + P

এটি দ্বারা কোন ডকুমেন্ট বা অন্য যে কোন কিছু প্রিন্ট করার ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়।

Page Up

এই শর্টকার্ট কী দ্বারা যে কোন পেজ এর উপরের দিকে ওঠা যায়।

Page Down

এই শর্টকার্ট কী দ্বারা যে কোন পেজ এর নিচের দিকে আসা যায়।