Showing posts with label টিপস এবং ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এবং ট্রিকস. Show all posts

Friday, January 15, 2016

প্রিয় মানুষটির কাছ থেকে যে সাতটি জিনিস পেতে চায় ছেলেরা।

প্রিয় মানুষটির সব কিছুই প্রতিটি ছেলের কাছে খুব পছন্দের।কিন্তু এমন কিছু কথা আর ব্যবহার আছে যা প্রিয় মানুষটির কাছথেকে পাওয়ার জন্য সর্বদা ব্যাকুল থাকে ছেলেরা।যদিও ছেলেরা এগুলো কখনই প্রিয় মানুষটির কাছে মুখ ফুটে চাইবেনা।




pleasing-couple-love-hug-wallpaper-600x375

আসুন জেনে নেই এমন সাতটি জিনিসের কথা যেগুলো প্রতিটা ছেলেই চায় তার প্রিয় মানুষটির কাছ থেকে।
১। ‘বয় ফ্রেন্ড’ সম্বোধন করা
ছেলেরা বয় ফ্রেন্ড শব্দটি শুনতে পছন্দ করে থাকে। আপনি আপনার বন্ধুদের কাছে তাকে বয় ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিন, আর দেখুন সে কি পরিমাণে খুশি হন। তবে হ্যাঁ কেউ কেউ এর ব্যতিক্রম হয়ে থাকতে পারে।
২। প্রশংসা করা
স্বভাবত প্রত্যেক মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে। আপনার প্রেমিকও এর ব্যতিক্রম নয়। তার পোশাক, রুচির, প্রশংসা করুন। এমনকি খুব ছোট কোন বিষয় হলেও আপনি তা বলুন। দেখবেন আপনার প্রেমিক অনেক খুশি হয়ে যাবে এই ছোট খাটো বিষয়গুলোতে।
৩। আপনার কম মেকআপ করা মুখ
আপনি কি অনেক মেকআপ করতে পছন্দ করেন? এমনকি ডেটিং এ মেকআপ করে যান? তবে জেনে রাখুন ছেলেরা প্রেমিকার অতিরিক্ত মেকআপ পছন্দ করে না। মুখে না বলেও তারা এটি পছন্দ করে থাকে না।বেশিরভাগ প্রেমিক তার প্রেমিকাকে সাধারণভাবে দেখতে পছন্দ করে।
৪। প্রেমিকরা চায় তার বন্ধুরা প্রেমিকাকে পছন্দ করুক
বেশিরভাগ প্রেমিকরা চায় তার প্রেমিকাকে তার বন্ধুরা পছন্দ করুক। সে হয়তো নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, তবুও প্রেমিক মনে চাবে আপনাকে সবাই পছন্দ করুক। এতে সে গর্ব বোধ করে।
৫। আপনি পরিবারের সাথে সারাক্ষণ থাকা
আপনার প্রেমিক আপনার পরিবারকে পছন্দ করবে কিন্তু সে কখনই চাইবে না আপনি সব সময় পরিবারের সাথে সময় কাটান।এক গবেষণায় দেখেছেন যে প্রতিটি প্রেমিক তার প্রেমিকার পরিবারকে পছন্দ করে কিন্তু সে তার পরিবারের সাথে ছুটি কাটাতে পছন্দ করে না।
৬। আপনাকে হারানোর ভয়
ভালবাসার মানুষকে হারানোর ভয় সবার মাঝে কাজ করে। আপনার প্রেমিক এর ব্যতিক্রম নয়। হয়তো সে আপনার মত প্রকাশ করে না, কিন্তু আপনাকে হারানোর চিন্তা তার মাঝে সব সময় কাজ করে।
৭। সমর্থন
যেকোন সম্পর্কে একে অপরের সমর্থন থাকাটা খুব বেশি জরুরি। ছেলেরা সব সময় তার প্রিয় মানুষটির কাছ থেকে সমর্থন আশা করে। এমনকি যদি সে কোন কাজে ব্যর্থ হয়, সেক্ষেত্রেও সে তার প্রিয় মানুষটার সমর্থন আশা করে থাকে। আপনি তার কাজের ওপর আস্থা রাখুন। তাকে উৎসাহ দিন। এই ছোট সমর্থনটুকু আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও দৃঢ় করে তুলবে।

Friday, November 27, 2015

Wowbox বন্ধ হয়ে গেলেও Opera Max থেকে নিয়ে নিন প্রতিদিন ২০ এমবি ফ্রি।


কিছুদিন আগে wowbox তার দেয়া প্রতিদিনকার ২০ এমবি অফারটি বন্ধ করে দিয়েছি। বসে থাকলে চলবে না। opera max থেকেও ২০ এমবি নিতে পারবেন।  সম্পুর্ন টিপসটি নিচে দেয়া হলো স্ক্রিনশট সহ।

প্রথমে নিচ থেকে ওপেরা ম্যাক্স এপস্ টা ডাউনলোড করুন….

DownloaD Now Opera Max..

ডাউনলোড শেষে install দিন। install
হয়ে গেল opera max connect দিন।

তার পর প্রথমে দেখতে পাবেন যে একটা লাল রঙ্গের পেজ আসবে…
আপনি ওটা ডান থেকে ঘষে বাম দিকে বিদায় করে দিন লাস্ট একটা পেজ আসবে নিচের মতো ওই পেজে Agree & Countinue Click করুন…..

এবার Opera Max এর Options এ Passes এ যান। Pass Store থেকে Free Internet Ticket 20MB নিন।

Whatsapp এর এই Tricks গুলো জানতেন আপনি? না হয় দেখে নিন একবার।


whatsapp সোশাল নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় মাধ্যম। দেশ বিদেশের কোটি ইউজার আছে এখানে। আর ফাইল শেয়ারিং, কলিং, চ্যাটিং সুবিধার জন্য অনেক কম সময়েই জনপ্রিয় একটি মাধ্যমে দাড়িয়ে গেছে এটি।


চলুন দেখে নেই Whatsapp কিছু Tips যাতে আরো মজা নিতে পারেন।

১. ফোন যদি বদলে ফেলেন তবে আগের ফোনের চ্যাটিং হিস্ট্রি নতুন ফোনে নিতে পারবেন। এসডি কার্ড ব্যবহার করলে চ্যাট হিস্ট্রি কার্ডে নিয়ে যান। এটি করতে মেনু>সেটিংস>চ্যাট সেটিংস>ব্যাকআপ কনভারসেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। নতুন ফোনে এই কার্ডটি লাগিয়ে নিয়ে রিস্টোর করুন।

২. শেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন তা অন্যকে না জানাতে চাইলে সেটিংসে যান। সেখান থেকে অ্যাকাউন্টের প্রাইভেসিতে গিয়ে এটি বন্ধ করে দিন।

৩. আপনার পাঠানো মেসেজ শেষ কখন দেখা হয়েছে তা বুঝতে দেখুন চ্যাট উইন্ডো নীল রংয়ের হয়েছে কি না। নীল হলে বুঝবেন দেখা হয়েছে।

৪. আইওএস অপারেটিংয়ে জেলব্রেকিং ছাড়া হোয়াটসঅ্যাপ লক করা যায় না। তবে অ্যান্ড্রয়েডে পিন কোডের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন। এ জন্যে ম্যাসেঞ্জার অ্যান্ড চ্যাট ব্লকস, অ্যাপ লক অথবা স্মার্ট অ্যাপলক অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।

৫. কম্পিউটারে ক্রোম ব্রাউজার থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে তা ব্যবহার করতে পারবেন। এ জন্যে ব্রাউজার থেকে অ্যাপের ওয়েবে গিয়ে মেনু থেকে কিউআর কোড স্ক্যান করে নিন। মোবাইলের মতোই এতে চ্যাট করতে পারবেন।

৬. হোয়াটস অ্যাপ ব্যবহারকারী সব ছবি হয়তো গ্যালারিতে দেখতে চান না। এটি বন্ধ করতে সেটিংস>প্রাইভেসি>ফটোস-এ যান। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অফ করে দিন।

৭. কিছু গ্রুপ কনভারসেশন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আইফোন ব্যবহার করলে গ্রুপ চ্যাপ অপশনে গিয়ে গ্রুপ ইনফো স্ক্রিনে যান। সেখানে মিউট বাটন ট্যাপ করুন। অ্যান্ড্রয়েডে চ্যাট খুলে মিউট চেপে দিন। সেখানে শো নোটিফিকেশন এর টিক চিহ্নটি তুলে দিতে পারেন।

৮. মুছে ফেলা মেসেজ ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, হোয়াটসঅ্যাপটি মুছে ফেলে তা আবারো ইনস্টল করুন। এ সময় জানতে চাওয়া হবে আপনি মেসেজ রিস্টোর করবেন কি না। রিস্টোর করলেই মুছে ফেলা মেসেজ ফিরে পাবেন।

৯. শুধু অ্যান্ড্রয়েডে প্রতিদিনের চ্যাটের জন্যে শর্টকাট তৈরি করে নিতে পারবেন। চ্যাটে প্রশ্নবোধক বাটনটি চেপে ধরে রাখুন। এরপর অ্যাড কনভারসেশন শর্টকাট সিলেক্ট করে নিন।

১০. কাউকে বড় আকারের মেসেজ ব্যক্তিগতভাবে পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েডে মেনু থেকে নিউ ব্রডকাস্ট অপশন থেকে প্রাইভেট মেসেজ করে নিতে পারবে। আর আইওএস-এ চ্যাটস স্ক্রিনের ব্রডকাস্ট লিস্টস ট্যাপ করুন। এরপর নিউ লিস্ট ট্যাপ করে যাকে পাঠাতে চান তাকে সিলেক্ট করে নিন।

আশা করি whatsapp বিষয়ে নতুন কিছু জানতে পেরেছেন। তাহলে নিচ থেকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।