Friday, November 27, 2015

পেটের মেদ কমিয়ে নিজের অন্যরকম পার্সোনালিটি ফুটিয়ে তুলুন।


সবার মাঝে নিজেকে একটু বিশেষ ভাবে ফুটিয়ে তুলতে কে না চায় ? কিন্তু চাইলেই সবজিনিস পাওয়া যায়না।বিভিন্ন শারীরিক সমস্যা আপনার চাওয়া আর পাওয়ার ভেতরে বাঁধার সৃষ্টি করে।এমন অবস্থায় আপনাকে হাতগুটিয়ে বসে থাকলে চলবেনা।মনে রাখবেন প্রতিটা সমস্যার রয়েছে সঠিক সমাধান।

আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ন সমস্যা সমাধানের পথ দেখানোর চেষ্টা করবো।



সুশ্রী গড়ন কিংবা সুস্থ থাকা, উভয়টার জন্য পেটের মেদ ঝরানো খুবই দরকার। পেটের অংশ টান টান ও মেদ বর্জিত হয়, তাহলে আকর্ষণীয় তো দেখতে লাগবেই, সুস্থও থাকবেন৷ তবে তার জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে৷ না হলে ফ্ল্যাট অ্যাবস পাওয়া কিন্তু দূর অস্ত্৷ ফ্ল্যাট অ্যাবসের জন্য নানা ধরনের এক্সারসাইজ হয়৷ তবে নেহাত সময় না থাকলে, বাড়িতেই কিছু এক্সারসাইজ করা যেতে পারে৷ আধ ঘণ্টার মতো সময় দিলেই হল৷ সেই রকমই ব্যায়ামের কথা শেয়ার করলাম, যেগুলো করাও খুব সহজ৷ কোনো ফিটনেস ইকুইপমেন্টসও লাগে না৷ ইউ টিউবে সার্চ করেও এক্সারসাইজগুলির ভিডিও দেখে নিতে পারেন৷

ভি সিট পুল ব্যাক


দু-পা সামনের দিকে ছড়িয়ে সোজা হয়ে বসুন৷ হাত দুটো কাঁধের সমান করে সামনের দিকে রাখুন৷ হাঁটু দুটো ভাঁজ করে নিন৷ এবার পেটের ওপর চাপ দিয়ে সামনের দিকে ঝোঁকার চেষ্টা করুন৷ এবার শরীরটা ডানদিকে ঘুরিয়ে হাত দিয়ে মাটি ছোয়ার চেষ্টা করুন৷ আবার নতুন করে শুরু করুন৷ এবার একই ব্যায়াম বাঁ দিক দিয়ে করুন৷ মোট ২০ বার এই ব্যায়ামটি করুন৷ এই ব্যায়ামটি নিয়মিত করলে পেটের মেদ অনেকটাই কমে যাবে৷ পেটের পেশিও টোনড হয়ে উঠবে

প্ল্যাঙ্ক আপ


যেমন ভাবে প্ল্যাঙ্ক এক্সারসাইজ করেন সেই পজিশনে থাকুন৷ অর্থাত্ মেঝেতে টানটান হয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন৷ হাত দুটি ভাঁজ করে কাঁধ বরাবর রাখুন৷ এবার পা দুটোকে টানটান রেখে হিপ এরিয়া মাটি থেকে তুলুন৷এই সময় খেয়াল রাখুন, আপনার পেটের অংশে যেন চাপ পড়ে৷ এই পজিশনে ২ গুনুন৷আবার প্রথম পজিশনে ফিরে আসুন৷ ১০ বার রিপিট করুন৷ নিয়মিত করলে পেট সহ শরীরের নীচের অংশের মেদ কমবে৷ গঠনও সুন্দর হবে৷

ওয়াইপ অ্যাওয়ে


মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন৷ হাতদুটো টানটান করে কাঁধের দুপাশে রাখুন৷ পা যেন জোড়া অবস্থায় থাকে৷ এবার জোড়া অবস্থাতেই পা দুটিকে সোজা ওপরে তুলুন৷ পেটের ওপরে যেন চাপ পড়ে অনেকটা ৯০ ডিগ্রি কোনের মতো দেখতে লাগবে৷ এবার ৪৫ ডিগ্রি কোন করে পা দুটিকে নামিয়ে নিয়ে এসে, ডান দিকে নিয়ে যান৷ আবার ৯০ ডিগ্রি কোনের পজিশনে ফিরে যান৷ এবার ৪৫ ডিগ্রি কোন করে নামিয়ে পা দুটি বাঁদিকে করুন৷ এইভাবেই ১০ বার করে এক্সারসাইজটি রিপিট করুন৷

হিল টুইস্ট


হাঁটু মুড়ে বসুন৷ হিপ এরিয়া যেন হাটুর উপরে থাকে৷ এবার হাত দুটি কনুই থেকে ভাঁজ করে মাথার পিছনে রাখুন৷ এবার এই অবস্থায় ডান দিকে ঘুরে ডান হাত দিয়ে ডান গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন৷ হিপ এরিয়া যেন একই পজিশনে থাকে, সেদিকে খেয়াল রাখুন৷ পেটেও চাপ পড়তে হবে৷ একদম শুরুর পজিশনে ফিরে যান৷ একই ভাবে বাঁদিকে ঘুরে বাঁ হাত দিয়ে বাঁ গোড়ালি স্পর্শ করুন৷ ১০ বার রিপিট করুন৷

প্ল্যাঙ্ক সোয়াইপ


প্ল্যাঙ্ক পজিশন করে শুয়ে পড়ুন৷ ডান গোড়ালির উপরে বাঁ পায়ের পাতা রাখুন৷ শরীর টানটান করে রাখুন৷ এবার বাঁ পা সামান্য তুলে বাঁ পাশে নিয়ে আসুন৷ একদম প্রথম পজিশনে ফিরে আসুন৷ ছ’বার রিপিট করে ডান দিয়ে একই রকম ভাবে এক্সারসাইজটি করুন৷

এয়ার সার্কেল


মাটিতে চিত হয়ে টানটান হয়ে শুয়ে পড়ুন৷ হাত দুটি সোজা ওপরের দিকে রাখুন৷ শরীরের ওপরের অংশ মাটিতে রেখে পা দুটিকে ওপরের দিকে তুলুন৷ হিপ এরিয়া থেকে ৯০ ডিগ্রি কোন করে থাকবে এমন পজিশনে, পা দুটিকে বৃত্তাকারে ঘোরাতে থাকুন৷ একবার ডান দিক থেকে বাঁদিকে আর একবার বাঁদিক থেকে ডানদিকে৷ ১০-১২ বার এইভাবে করুন৷ পেটের মেদ অনিবার্যভাবে কমবে৷

EducationBoardResult.Org is a website, that publish all latest news and updates about Educational Result HSC Exam Result 2017, Admission Etc. Here you can collect your Exam Result, Exam Routine, Admission Result and all about Educational. We're only website, that publish all latest information.