Friday, November 27, 2015

গ্যাষ্ট্রিক থেকে বাচার সহজ উপায়


গ্যাষ্ট্রিক কম বেশি সবার আছে। তবে এটিকে কখনো ইগনোর করা উচিত হবে না কারন দীর্ঘদিন যাবৎ এই রোগ লালন করলে বা এই রোগ তিব্রতার দিকে ধাবিত হতে থাকলে এবং চিকিৎসা না করালে নিশ্চিত মৃত্যু তার দিকে এগিয়ে আসবে সন্দেহ নেই। খাদ্যনালী শুকিয়ে যাওয়া, এপেনডিসাইট, আলসার সহ বিভিন্ন জটিলতা পরিপাক ব্যবস্থা দেখা দিবে সন্দেহ নেই। সুতরাং উচিৎ অবহেলা না করে এই রোগের ব্যপাড়ে সচেতন হওয়া এবং প্রাকৃতিক উপায় উপকরন বিধি ব্যবস্থার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রনে রাখা।



গ্যাষ্ট্রিক থেকে বাচার উপায় গুলো অবশ্যই অনুসরন করুন।


১। কম পানি পান না করে পানি বেশি পান করুন।

২। প্রতিদিন সকালে খালি পেটে এবং রাত্রে খাবার পর ইসুবগুল বুসি এক চা চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে  পান করুন।

৩। দুপুড়ে ও রাত্রে খাবার পেট ভরে খাবেন। পেট খালি থাকে এমন ভাবে খাবার খাবেন না।

৪। ভাজা ও তৈলাক্ত জাতীয় খাবার এবং ফাষ্টফুট জাতীয় খাবার এরিয়ে চলুন।

৫। দুপুড়ে খাবারের সঙ্গে একটি এবং রাত্রে খাবার এর সঙ্গে একটি কাচা মরিচ খাবার অভ্যাস অবশ্যই গড়ে তুলুন। এটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনাকে কোনদিন এই রোগের জন্য মেডিসিন খেতে হবে না।

৬। তরকারীতে তেল কম ব্যাবহার করুন । তরকারিতে তেল বেশি দিলে সেটা গ্যষ্ট্রিক রোগীদের জন্য বেশি ক্ষতির কারন হয় অন্যান্যদের তো হয়ই।

৭। টক জাতীয় খাবার পরত্যাগ করুন। যেমন, তেতুল, কামরাঙ্গা, চালতা, আমড়া, আচার ইত্যাদি। খেলেও কম খাবেন তবে তেতুল ব্যতিত।

৮। সকালে রুটি না খেয়ে ভাত খেলে ভালো উপকার পাবেন।

৯। প্রোটিনযুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন। মুগ ডাল, মাশের ডাল, সলাবুট, সয়া প্রোটিনে প্রোটিন বেশি পাবেন।

১০।ধারাবাহিক গরুর মাংস খাওয়া বন্ধ করুন।

১১। শাক সবজি খাবার অভ্যাস করুন প্রতিদিন।

আরো কিছু গ্যাষ্ট্রিক থেকে বাচার উপায়ঃ

আদা


পেটে গ্যাসের সমস্যায় সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান হলো আদা। প্রতিবেলা খাবার খাওয়ার পর এক টুকরা আদা মুখে নিয়ে চিবিয়ে রস খান। তাহলে পেটে গ্যাস জমবে না এবং গ্যাস্ট্রিকের ব্যথার থেকে মুক্তি মিলবে। যারা আদা সরাসরি খেতে পারেন না তারা রান্নায় বেশি করে আদা ব্যবহার করুন।

আলুর রস


আলু বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস প্রতিবার খাওয়ার আগে ১ চা চামচ খেয়ে নিন। এভাবে তিন বেলা খাওয়ার আগে আলুর রস খেলে কয়েকদিনের মধ্যেই গ্যাসের সমস্যা থেকে মুক্তি মিলবে।

হলুদ


পেটে গ্যাস হলে তরকারিতে সামান্য বেশি পরিমাণে হলুদ দিন। হলুদ পেটের গ্যাস কমাতে খুবই কার্যকর।

লেবুর ব্যবহার


একটি মাঝারী লেবুর রস, আধা টেবিল চামচ বেকিং সোডা এক কাপ পানিতে মিশিয়ে নিন। ভালো করে মিশে যাওয়া পর্যন্ত নাড়ুন। এবার মিশ্রণটি খেয়ে নিন। নিয়মিত খেলে গ্যাসের সমস্যায় আরাম পাওয়া যায়। গ্যাসের ব্যাথায় দ্রুত আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। কিছুক্ষণের মধ্যেই ব্যাথা কমে যাবে।

তেঁতুল পাতা


তেঁতুল পাতা খুব ভালো করে বেটে নিন।  তেঁতুল পাতা বাটা এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করুন। গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে একেবারেই

এই গ্যাষ্ট্রিক থেকে বাচার উপায় গুলো মেনে দেখুন আপনার গ্যাষ্ট্রিক থাকবে না এবং কোনদিন গ্যাষ্ট্রিকের জন্য মেডিসিন খেতে হবে না ।

EducationBoardResult.Org is a website, that publish all latest news and updates about Educational Result HSC Exam Result 2017, Admission Etc. Here you can collect your Exam Result, Exam Routine, Admission Result and all about Educational. We're only website, that publish all latest information.