Showing posts with label জানা অজানা. Show all posts
Showing posts with label জানা অজানা. Show all posts

Friday, January 15, 2016

সাপের ছয় পা কি কেউ কখনো দেখেছেন?


আমর সাধারণত বলে থাকি ‘তুমি কি   সাপের পাঁচ পা দেখেছো কখনও?  হয়তো সে বলবে, পাঁচ   আবার দেখা যায় না কি???

আরও লক্ষ বছর আগে জন্মালে পাঁচ না হোক, চার পা কিন্তু দেখাই যেত। গর্তবাসী হওয়ায় যা কালে কালে বিলুপ্ত হয়ে গিয়েছে।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ এডিনবার্গের বিজ্ঞানীরা ডিনিলাইসিয়া পাটাগোনিকা নামে এক বিলুপ্ত প্রজাতির সাপের সঙ্গে আধুনিক সরীসৃপের মাথার গঠনের তুলনা করেছেন।

 দেখা গিয়েছে, আধুনিক সরীসৃপের সঙ্গে ডিনিলাইসিয়ার মাথার যথেষ্ট মিল রয়েছে। আর তাতেই পরিষ্কার, সাঁতারের সুবিধার জন্য নয়, গর্তবাসী হওয়ার কারণেই সাপেরা পা খুইয়েছে।

অনেকটা যেমন, ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ দশায় রূপান্তরের জন্য লেজ খোয়াতে হয় ব্যাঙেদের। আগে সাপের প্রজাতিরও না কি পা ছিল। খাদ্য এবং বাসস্থান-উভয়ের জন্যই ধীরে ধীরে গর্তের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তারা। গর্তবাসী এই সরীসৃপের পায়ের ব্যবহার তেমন ছিল না। কালক্রমে যা পুরোপুরি লুপ্ত হয়ে যায়।

পৃথিবীর ১০টি বিস্ময়কর স্থান, যেটা আপনি জানতেন না

পৃথিবীতে এখনো এমন অনেক যায়গা রয়েছে যেটা রীতিমত বিস্ময়কর এবং আমাদের অজানা। আজকে মুক্তমঞ্চ.কম আপনাদের সেই অপরিচিত কিন্তু বিস্ময়কর যায়গাগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেঃ
১০) লেক হিলিয়ার, অষ্ট্রেলিয়া






eye-of-the-sahara-muktomoncho

লেক হিলিয়ার সারা পৃথিবীর ভিতরে অন্যতম রহস্যময় স্থান। এটি মূলত একটি লেক। কিন্তু এই লেকের বৈশিষ্ট্য হচ্ছে এর পানি পুরোটাই গোলাপী বর্নের। মনে হবে ষ্ট্রবেরী মিল্ক শেক তৈরি করা হয়েছে। এটি প্রায় ২০০০ ফিট লম্বা এবং ৬০০ ফিট চওড়া। লেকের চারপাশে রয়েছে সাদা মাটির কাদা। রেড হাইলোপিলিক নামের এক ধরনের ব্যাকটেরিয়া বেশী থাকার কারনে এর পানি গোলাপী বর্ন ধারন করেছে। আর বিস্ময়কর ব্যাপার হলো এটি পানি সম্পূর্ন নিরাপদ, শুধু রং টা গোলাপী এই হচ্ছে ব্যাপার।
০৯) ডেড ভ্যালি, নামিবিয়া
দেখলে মনে হবে অন্য কোন গ্রহে চলে এসেছি। কোথাও্ এক ফোঁটা পানি নেই। গাছগুলো মরে গেছে। শুধু রয়েছে গাজের কংকাল। তাই আকাশও পানি শূন্যতায় সব সময় লাল মেঘে ঢাকা থাকে। সাক্ষাৎ মঙ্গলগ্রহের মতো লাগে দেখতে। সত্যিই বিস্ময়কর স্থান।
০৮) জাঙ্গিং ড্যাংক্সিয়া ল্যান্ড ফর্ম, চায়না
চীনের গাংডু প্রদেশে অবস্থিত এই পাহাড়গুলো বিভিন্ন রংয়ের হয়ে থাকে। প্রথমে দেখলে মনে হবে কোন শিল্পী তার রংতুলির আঁচড় প্রতিটা পাহাড়ে লেপে দিয়েছেন। কিন্তু নাহ! প্রাকৃতিকভাবেই প্রত্যেকটা পাহাড় লাল, গোলাপী, সবুজ, হলুদ রংয়ের। বৃষ্টির সময় ধুলো মুছে গিয়ে একদম চকচক করে। প্রথম দেখে যে কারো বিস্ময়কর লাগবে।
০৭) এ্যাচান্টেড ওয়েল, ব্রাজিল
চাপাডা দিয়ামান্তনা ন্যাশনাল পার্ক, ব্রাজিলে অবস্থিত বিশেষ একটি কুয়া। যেটি প্রায় ১২৫ ফুট গভীর। মজার ব্যাপার হচ্ছে সূর্যের আলো যখন পানিতে পরে তখন একদম নিচ পর্যন্ত দেখা যায়। আর বিশেষত্ব হচ্ছে সূর্যের আলী পরলে এর পানি নীল বর্ন ধারন করে।
০৬) মাউন্ট রোরোমিয়া, সাউথ আমেরিকা
দূর থেকে দেখলে মনে হবে মানবসৃষ্ট কোন বিশাল আকৃতির দুর্গ। কিন্তু হাজার হাজার বছর পূর্বে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই রকম সৃষ্টি হয়েছে। ব্রাজিল, ভেনেজুয়ালা সহ আরো একটি দেশের বর্ডারে এটি অবস্থিত। এটি এতই খারা পাহাড় যে, এটির উপরে ওঠা এখনও কারও সম্ভব হয়নি। মানুষ অনেক যায়গা জয় করলেও এটি এখনো কিভাবে জয় করতে পারেনি সেটাই বিস্ময়কর ব্যাপার।
০৫) তার্কুইস আইস, লেক বৈকাল, রাশিয়া
শীতের সময় এই লেকের পানি জমে বরফ হয়ে এতটাই ক্রিষ্টাল ক্লিয়ার হয়ে যায় যে, বরফগুলো হিরে জহরতের মতো চিকচিক করে আর মনে হবে আপনি কোন হিরের জগতে চলে এসেছেন।
০৪) চকলেট হিলস, ফিলিপাইন
ফিলিপাইনের বোহো দ্বীপে অবস্থিত এই পাহাড়গুলোর নাম চকলেট হিলস। সারা বছর পাহাড়গুলো সবুজ বর্নের থাকলেও গ্রীষ্মসহ যে কোন শুষ্ক মৌসুমে এর লতাপাতাগুলো ব্রাউন বা বাদামী কালার ধারন করে, ফলে দুর থেকে দেখলে মনে হয় আপনি কিকক্যাট চকলেটের জগতে চলে এসছেন।
০৩) দি ক্রিষ্টাল কার্ভেনস, মেক্সিকো
এটি মূলত একটি জিপসামের খনি। মাটির প্রায় ১০০০ ফুট নিচে মেকিক্সোর এই খনিটির নাম নাইকা সিলভার মাইন। প্রায় ৩৬টির মতো সলিড ক্রিষ্টাল আছে এখানে। ধারনা করা হয় অগ্ন্যৎপাতের ফলে হাজার বছর পূর্বে এটি সৃষ্টি হয়েছে। প্রথম দেখলে মনে হবে আপনি বোম্বে স্যুইটসের পটেটো স্টিকস দেখছেন।

০২) দি আই অব সাহারা, আফ্রিকা
এটিকে সাহারার চোখ বলা হয়। হঠাৎ দেখলে মনে হবে কোন এক কালে এখানে এলিয়েনদের যান নেমেছিলো। বিশাল এলাকা জুড়ে গোল গোল সার্কেল আছে এখানে। পরে এটির আয়তন মেপে দেখা যায় প্রায় ২৫-৩০ বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থান। এটি সাহারা মরুভূমির একদম মাঝখানে অবস্থিত। এখানে একা গেলে আর ফিরে আসা যায়না। এতই গরম যে এখান থেকে লাভার মতো তাপ বের হয়। মজার ব্যাপার হচ্ছে এটি সর্ব প্রথম আবিষ্কার হয় মহাকাশ থেকে। একজন নভোচারী এই যায়গা দেখে পরে এখানে হেলিকপ্টারে আসেন। কেননা হেটে আসার আগেই যে কেউ প্রচন্ড তাপে, তেষ্টায় মারা যাবে।
০১) তিয়ানজি মাউন্টেন, চায়না
জেমস ক্যামেরুনের এভাটার মুভিটা নিশ্চয়ই দেখেছেন? এই পাহাড়গুলো সেই মুভিতেই দেখা গেছে। যদিও প্রথমে সবাই ভেবেছিলো সেগুলো ভিজ্যুয়াল এফেক্ট দিয়ে তৈরি করা কিন্তু সত্যি এই পাহাড়গুলোর খোঁজ পাওয়া যায় চীনে। এগুলো এতো খাড়া আর এতো সরু যে, এখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো এভাবেই টিকে আছে।


Sunday, January 10, 2016

বাঘে-ছাগলে বন্ধুত্ব!

রাশিয়াতে দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন এক ঘটনা ঘটেছে যা হয়তো কেউ চিন্তাও করতে পারবেনা । প্রায় এক মাস আগে রাশিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। 




কিন্তু ওই ছাগলকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসেছে। এখন আমুর নামের ওই বাঘ ও তিমুর নামের ওই ছাগলটি পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু। এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের ঘুমানোর জায়গাটিও ছেড়ে দিয়েছে বাঘটি। ওই চিড়িয়াখানায় আমুর ও তিমুর অর্থাৎ বাঘ ও ছাগল এখন বিভিন্ন স্থানে একসঙ্গেই ঘুরে বেড়ায়। একসাথে ঘুমায়। বাঘে-ছাগলে বন্ধুত্ব!

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন এই বাঘ ও ছাগলকে একসঙ্গেই রাখছে। চিড়িয়াখানায় আসা দশনার্থীরা অবাক হচ্ছেন হিংস্র পশু বাঘের সঙ্গে ছাগলকে ঘুরতে দেখে। বাঘে-ছাগলের বন্ধুত্বের ভক্ত হয়ে গেছেন অনেকে। তারা রীতিমতো এদের কর্মকান্ড পর্যবেক্ষণ করছেন। ওয়েবক্যামের মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি দেখছেন এই বিরল বন্ধুত্বের দৈনিক কর্মকান্ড। এই দুজনের নামে ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে খোলা হয়েছে অ্যাকাউন্ট। বাঘে-ছাগলে বন্ধুত্ব!


তিন বছর ধরে চিড়িয়াখানায় থাকা আমুর বাঘকে সপ্তাহে দুইবার জ্যান্ত ছাগল খেতে দিতে হতো চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। বিবিসির মস্কো সংবাদদাতা সারাহ রেইনসফোর্ড ওই চিড়িয়াখানার পরিচালক দিমিত্রি মেজেনস্তেভের সাথে কথা বলেছিলেন। মি: মেজেনস্তেভ বলছিলেন “প্রায় তিন বছর ধরে আমুর এই চিড়িয়াখানায় আছে। সপ্তাহে দুইদিন তাকে ছাগল খেতে দিতে হতো। আমরা একদিন তাকে তিমুর নামের ওই ছাগলকে খেতে দিই। কিন্তু চারদিন পর দেখি বাঘটি তিমুরকে খায়নি। এটা খুবই বিস্ময়কর একটা ঘটনা”। বাঘে-ছাগলে বন্ধুত্ব!

বাঘটি তিমুর নামের ছাগলটিকে চার দিনেও খায়নি, এখনও তারা একসঙ্গেই থাকে। “বাঘটা এতটা ক্ষুধার্ত ছিল সে কয়েক সেকেন্ডে তিমুরকে খেয়ে ফেলতে পারতো। কিন্তু এটা তিমুরেরই সাহসিকতা সে বাঘটির সঙ্গে বন্ধুত্ব পেতেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে এদেরকে আলাদা করবোনা, একসাথেই রাখবো”-বলেন চিড়িখানার পরিচালক দিমিত্রি মেজেনস্তেভ। তিনি আরও বলেন “এদের সম্পর্ক দেখে মানুষেরও শেখার কিছু রয়েছে । বিশ্বে যেসব যুদ্ধ হানাহানি চলছে, মানুষ যদি মানবিক হতে শেখে তাহলে নিরীহ প্রাণগুলো বেঁচে যেত”।

বিজ্ঞানের নতুন বিস্ময় ! স্থাপনা তৈরিতে সবুজ ইট



বাড়ি বা স্থাপনা তৈরির জন্য কাদা-মাটির ইট ব্যবহারের কথা অদূর ভবিষ্যতে রূপ কথার গল্পের মতোই শোনাবে। কারণ, বায়োম্যাসোন নামের একটি প্রতিষ্ঠান বালি, ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াকে দেয়া প্রয়োজনীয় পুষ্টির সাহায্যে পরিবেশবান্ধব অভিনব ইট তৈরি করার এক অনন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে।

জৈবপ্রযুক্তি বিষয়ক প্রাথমিক পর্যায়ের ব্যবসায় উদ্যোগ বায়োম্যাসোন পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান।

প্রাকৃতিক উপায়ে ভবন ও নির্মাণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অণুজীব এবং রাসায়নিক প্রক্রিয়ায় জৈব-সিমেন্টভিত্তিক স্থাপত্য নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে এটি ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।

বায়োম্যসোন কোটি-কোটি অণুজীবের সাহায্যে ভবন নির্মাণে অসাধারণ এক প্রকার ইট উৎপাদন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রর উত্তর-ক্যারোলিনাভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিঞ্জার দোসিয়ে প্রবাল প্রাচীর নিয়ে গবেষণাকালে ব্যাকটেরিয়া উৎপাদন প্রক্রিয়ার রহস্য উন্মোচন করতে সক্ষম হন।

বায়োম্যাসোন প্রক্রিয়ায় ইট উৎপাদনে প্রাথমিক স্তরে বালির প্রয়োজন হয়। প্রথমে এই বালিকে ইট আকৃতির একটি ছাঁচে রাখা হয়। তারপর এই বালিতে বিশেষ উপায়ে এক ধরনের ব্যাকটেরিয়ার মিশ্রণ ঘটানো হয়। বালিতে থাকা ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে দেয়া হয় জল-মিশ্রিত ক্যালসিয়াম আয়ন। এই আয়নগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আকৃষ্ট হলে ক্যালসিয়াম কার্বোনেট শেল তৈরি হয়। এতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্রিস্টালে রূপান্তরিত হয়। আর এভাবেই তৈরি হয়ে যায় অসামান্য বায়োম্যাসোন ইট।

এই প্রক্রিয়ায় একটি ইট তৈরি হতে সময় লাগে ২ থেকে ৫ দিন। অন্যদিকে সনাতন পদ্ধতিতে ভাঁটায় তৈরি করতে একটি ইটের তিন থেকে পাঁচ দিন সময়ের প্রয়োজন।

এই অভিনব পদ্ধতিতে ইট উদ্ভাবনকারী দোসিয়ে বলেন, ‘আমরা এমন ইট তৈরি করতে পারি যা রাতের অন্ধকারে জ্বল-জ্বল করে, পরিবেশের দূষণ শোষণ করে এবং ভেজা অবস্থায় রঙ পরিবর্তন করতে পারে।’

এই প্রক্রিয়ায় ইট উৎপাদন করতে জ্বালানির দরকার হয় না বলেও দোসিয়ে জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ হচ্ছে, ক্রেতাদের এই ইট উৎপাদনে সক্ষম করে তোলা যাতে করে তারা নির্মাণাধীন এলাকাতেই এটি তৈরি করতে পারেন। এ জন্য আমরা এর পাউডার বা সিরাপ সংস্করণের কথা ভাবছি। এতে করে এই ইট তৈরি করতে ক্রেতাদের শুধু জল মিশ্রণ করতে হবে। আর তাতেই তৈরি হয়ে যাবে বায়োম্যাসোন ইট।’

শব্দহীন অ্যালার্ম ঘড়ি !


পৃথিবীতে বিরক্তিকর যে কয়টি বিষয় রয়েছে, হয়তো তার মধ্যে অন্যতম হচ্ছে ‘অ্যালার্মের কর্কশ আওয়াজ।’ যত মধুর আওয়াজই ঠিক করে রাখা হোক না কেন, সকালে ঘুম ভাঙার সময় তা কখনই মধুর মনে হয় না। আর তাই হয়তো তৈরি করা হচ্ছে নতুন ধারার অ্যালার্ম ঘড়ি সেন্সরওয়েক যা কোনো আওয়াজ বা শব্দ না করেই ঘুম ভাঙাতে পারবে।


আওয়াজের বদলে গন্ধের সাহায্যে ঘুম ভাঙাবে সেন্সরওয়েক। না বাজে কোনো গন্ধ নয়, ভালো গন্ধের মাধ্যমেই ঘুম থেকে উঠতে সাহায্য করবে ভিন্নধারার এই অ্যালার্ম ঘড়িটি। বর্তমানে সেন্সরওয়েক-এ কফি, চকোলেট বা পেপারমিন্ট ইত্যাদি ছয় ধরনের সুগন্ধ রয়েছে।

যে সময়ে উঠতে ইচ্ছুক, সে সময়টি ঠিক করার পাশাপাশি ‘অ্যালার্ম টোন’ ঠিক করার মতো করে ‘অ্যালার্ম সেন্ট’ ঠিক করে রাখতে পারবেন এর ব্যবহারকারীরা। পরে নির্ধারিত সময়ে ব্যবহারকারীকে, তার পছন্দের গন্ধের মাধ্যমে ঘুম থেকে জাগিয়ে তুলবে সেন্সরওয়েক।

সেন্সরওয়েক নামের এই ঘড়িটি তৈরি করেছেন গুলিয়মে রোলান্ড নামের এক ফরাসী কিশোর। এটি তৈরির পেছনের কারণ হিসেবে রোলান্ড জানান, তিনি সকাল পছন্দ করেন না। এমনটা হয়তো আরও অনেকেই মনে করেন। তার প্রমাণ, ২০১৫ সালের শুরুতে কিকস্টার্টার ক্যাম্পেইন-এর মাধ্যমে আইডিয়াটির ২ লাখ ডলার তহবিল সংগ্রহ।

কিন্তু প্রযুক্তি জায়ান্ট গুগল-ও যে একই ধারায় বিশ্বাসী, তা হয়তো অনেকেরই অজানা। প্রমাণ? আলোচিত এই সেন্সরওয়েক ‘গুগল সাকসেস ইঞ্জিন প্রোগ্রাম’-এর একটি অংশ। ভিন্ন ধারার এই অ্যালার্ম ঘড়িটি ৯৯ শতাংশ ক্ষেত্রে সফলভাবে মানুষকে জাগাতে সক্ষম বলে দাবি করেছেন এর নির্মাতা।

এখনও বাজারে আসেনি সেন্সরওয়েক, বর্তমানে এর উৎপাদন চলছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ঘড়িটিতে নানা ধরনের সুগন্ধ যুক্ত করতে সুইস সুগন্ধী উৎপাদক শিভোদান-এর সঙ্গেও চুক্তিতে এসেছে সেন্সরওয়েক। চলতি বছরের মে মাসে বাজারে আসবে ঘড়িটি। সিইএস উপলক্ষ্যে বিশেষ প্রি-অর্ডারের মাধ্যমে ৮৯ ডলারে এবং বাজারে আসার পর ১০৯ ডলারের বিনিময়ে ঘড়িটি কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।

Monday, January 4, 2016

ডিম আগে নাকি মুরগি আগে?


ডিম আগে নাকি মুরগি আগে? এই প্রশ্নটি নিয়ে আমরা সবাই ছোটবেলায় অনেক মজা করেছি। কিন্তু বিষয়টি মজার হলেও রীতিমত গবেষণারও বটে। এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেক বিজ্ঞানীরই মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। শেষ পর্যন্ত একটি সমাধানে এসে দাঁড়িয়েছেন তারা। তবুও অনেকেই তাদের উত্তর মানতে নারাজ। কেউ ডিমের পক্ষে যুক্তি দাড় করায় তো কেউ মুরগির পক্ষে। কারো যুক্তিকেই সেভাবে খণ্ডন করা যায় না। তো আসুন দেখি বিজ্ঞান এ ব্যাপারে কী বলে?


  

মুরগির পক্ষে যুক্তিঃ


বিজ্ঞান বলে একমাত্র মুরগির শরীরের ভিতরে থাকলেই ডিমের অস্তিত্ব সম্ভব। ওভোক্লেডিডিন-17 নামক একটি প্রোটিন ডিমের খোসা তৈরি হতে সাহায্য করে। কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগির জন্ম হতে এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটিনের ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসাইট ক্রিস্টালে পরিণত করে যা ডিমের খোসার তৈরি করে। অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও ক্যালসাইট ক্রিস্টাল পাওয়া যায়। কিন্তু মুরগির শরীর যে কোনো প্রাণীর থেকে এই ক্রিস্টাল বেশি তাড়াতাড়ি তৈরি করে। তাই মুরগিই ডিমের আগে এসেছে।

ডিমের পক্ষে যুক্তিঃ

 ডিমের পক্ষে যুক্তি দিতে গিয়ে বিজ্ঞানীরা চলে গিয়েছেন সৃষ্টির আদিতে। সৃষ্টির প্রথমে পৃথিবীতে এত প্রাণী ছিল না, আস্তে আস্তে নতুন সব প্রাণের আবির্ভাব হয়েছে। যে কোনো প্রাণীতেই যে কোনো সময় মিউটেশন বা জিনগত রদবদল হতে পারে, এটা মানুষের ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে। মুরগি আসলে আগে কোনো পাখি অথবা সরীসৃপ ছিল। এবং সেই পাখি অথবা সরীসৃপের ডিমে ঘটে যাওয়া হঠাৎ মিউটেশন বা জিনগত রদবদল ফলে সৃষ্টি হয়েছিল আদিম পাখিদের এবং যে কোনো প্রাণী পরিবেশের মাধ্যমে আকার আকৃতির পরিবর্তন ঘটে। তাই প্রথম অবস্থায় যে মুরগি হয়েছিল তা হয়ত অন্য ধরনের ছিল। এদের দ্বারা উৎপন্ন ডিমকে যদি প্রটো-চিকেন বলা হয় তবে প্রটো-চিকেন যে ডিম পেরেছে সেই ডিম থেকেই বর্তমান মুরগির আবির্ভাব ঘটে। যেহেতু মিউটেশন শুধুমাত্র ডিম বা ভ্রুণের মধ্যেই ঘটে তাই ডিম আগে আসে, তারপর আসে মুরগি।

সঠিক উত্তরঃ


 মুরগি আগে এসেছে বললে প্রশ্ন হলো, “মোরগ ছাড়া মুরগি ডিম দিলো কীভাবে?” কিন্তু যদি ডিম আগে এসেছে বলেন তাহলে প্রটো-চিকেন দিয়ে এই যুক্তিটি খুব সহজেই খণ্ডানো যায়। তাই সবকিছু বিবেচনা করে বেশিরভাগ বিজ্ঞানীই বলেছেন যে, মুরগি নয়, ডিমই আগে এসেছে। উইকিপিডিয়া এবং ইন্সটিটিউট ফর ক্রিয়েশন রিসার্জ (ICR)ও বলছে যে ডিমই আগে এসেছে।


নিচের ভিডিও গুলি দেখলে আশাকরি সবকিছু পরিষ্কার হয়ে যাবে।





Friday, January 1, 2016

মানুষ সম্পর্কে যে বিষয়গুলী বিজ্ঞান এখনও জানতে পারেনি।


আমাদের দৈনন্দিন জীবনের যত সমস্যা তার সবকিছু আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। কিন্তু বিজ্ঞান কি সবসময় সবকিছুর ব্যাখ্যা করতে পারে? উত্তরটা হলো- না। মাঝে মাঝে বিজ্ঞানও হিমশিম খেয়ে যায় আমাদের কিছু কিছু প্রশ্নের কাছে। আজ তেমনই কিছু প্রশ্নের কথা জানবো যেগুলোর উত্তর আজও বিজ্ঞান সঠিকভাবে দিতে পারেনি।

মানুষ কেন লজ্জা পায়?

এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানের কোনো স্পষ্ট উত্তর নেই। মানুষ যখন মিথ্যা বলে ধরা পড়ে তখন কেন লজা পায় এই বর্ণনা বিজ্ঞান এখনো দিতে পারেনি। কোনো কোনো বিজ্ঞানী এর উত্তর দিয়েছেন কিন্তু পরিষ্কার নয়, আর এতে অনেক ফাঁক ফোকর রয়েছে।

মানুষ কেন হাসে এবং মজা করে?

ঠিক কী কারণে মানুষ হাসে এবং মজা করে তা এখনো বিজ্ঞানের কাছে পরিষ্কার নয়। অনেক বিজ্ঞানীরা মনে করেন মানসিক চাপ কমাতে এবং সামঞ্জস্য রাখতে হাসির প্রয়োজন।

কিছু মানুষ কেন বাম হাতে লেখে?

কেউই জানে না কেন পৃথিবীর প্রায় ১০% মানুষ বাম হাত দিয়ে লেখে বা ভারী কাজ করে? অনেকে বলেন ভ্যানিশিং টুইন সিনড্রোমের কারণে এরকম হয়ে থাকে। কিন্তু সঠিক উত্তর কারো জানা নেই।

মানুষের কিছু কিছু অঙ্গে চুল আছে কেন?

বিবর্তনের মাধ্যমে মানুষ তাদের শরীরের প্রায় সব চুলই হারিয়েছে। কিন্তু মাথা সহ বিশেষ বিশেষ কিছু জায়গায় চুল আছে। কিন্তু কেন? এর পরিষ্কার কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। অনেকে মনে করেন সেক্স করার সময় চুলগুলো ঘর্ষণ কমাতে সাহায্য করে।

চুমু কেন যৌন উত্তেজনা সৃষ্টি করে?

চুমু কেন যৌন উত্তেজনা সৃষ্টি করে এ বিষয়ে কেউ জানে না। মানুষের কিছু অনুমান আছে কিন্তু যুক্তিসঙ্গত কোনো কারণ এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এটা অনেকটা টিকার মতো, যেটা প্রাকিতিক। মানুষের মুখের লালায় এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা প্রায় ৮০% সব মানুষের ক্ষেত্রে সমান আর মাত্র ২০% আলাদা। চুমুর মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলো এক মানুষ থেকে অন্য মানুষে গিয়ে ইমিউন সিস্টেমে বল প্রয়োগ করে এবং অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এটি ধারণামাত্র, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

মানুষ কেন স্বপ্ন দেখে?

ঘুমের প্রায় ২৫% সময় মানুষ স্বপ্ন দেখে। এর বেশিরভাগই অবশ্য মানুষের মনে থাকে না। কিন্তু মানুষ কেন স্বপ্ন দেখে? বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন আক্ষরিক চিন্তার মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে।

সূর্যের তীব্র আলো দেখলে কিছু মানুষ হাঁচি দেয় কেন?

প্রায় এক তৃতীয়াংশ মানুষ সূর্যের তীব্র আলো দেখলে হাঁচি দেয়, কিন্তু বিজ্ঞান বলতে পারেনি ঠিক কেন এমনটি হয়। অনেক বিজ্ঞানী মনে করেন আলোর উদ্দীপনা ও হাঁচির নিউরোলজিকাল মিশ্রণের কারণে এমনটি হয়। এটাকে তারা নাম দিয়েছেন আঁচও সিনড্রোম।

মানুষ কেন শিল্পকর্ম তৈরি করে?

মানুষ স্বাভাবিকভাবে সুন্দর জিনিস উপভোগ করা ছাড়া বাঁচতে পারে না, যদিও তাদের তেমন কোনো প্রয়োজন নেই। বিজ্ঞানীরা মনে করেন সৌন্দর্য মানুষকে খুবই ভালো মানের প্রয়োজনীয় জিনিস তৈরিতে সাহায্য করে।