Showing posts with label এস ই ও টিপস. Show all posts
Showing posts with label এস ই ও টিপস. Show all posts

Sunday, January 17, 2016

এসইও ওয়েবসাইটের High PR Backlink

বন্ধুরা এসইও করেন এমন কেউ কি আছেন? যদি থেকে থাকেন তাহলে আপনার জন্য এই টিউনটি। আশা করি আপনাদের অনেক বেশী কাজে আসবে আমার আজকের টিউনটি, এসইও বস কিছু ওয়েবসাইটের High PR Backlink আপনাদের সাথে শেয়ার করবো। অনেকেই অনেকভাবে আমাকে মাঝে মাঝে ফেসবুক, স্কাইপে, ইমেইলে প্রশ্ন করেন এবং মাঝে মাঝে ফোন করেও জিজ্ঞাসা করেন ভাই আপনার কাছে কি এসইও ওয়েবসাইটের HIGH PR Backlink হবে? সেই সমস্ত বন্ধুদেরসহ এবং যাদের High PR Backlink প্রয়োজন হবে সকল বন্ধুরা এই HIGH PR Backlink গুলো বিনামূল্য Download ফাইলগুলো শেয়ার করছি।

এবার আসা যাক আপনাদের জানানোঃ নিচে কিছু ভালো Reputed Website এর ব্যঙ্কলিংক আপনাদের সাথে শেয়ার করছিঃ
www.searchengineland.com এর Backlink ফাইলটি এইখান থেকে Download করুন।
www.searchenginewatch.com এর Backlink ফাইলটি এইখান থেকে Download করুন।

www.searchenginejournal.com এর Backlink ফাইলটি এইখান থেকে Download করুন।
www.moz.com এর Backlink ফাইলটি এইখান থেকে Download করুন।

বিশেষ নোটঃ আপনার যেকোন প্রশ্ন থাকলে কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারবেন ধন্যবাদ, জানা থাকলে চেস্টা করবো উত্তর দিতে।

সংগ্রহে রাখুন এসইও(SEO) শেখার সবচেয়ে বেশী Informative Web লিংক

বন্ধুরা আমরা সবাই জানি এসইও হচ্ছে এমন একটি পদ্ধতি যা কোন একটি ওয়েবসাইটকে ধারাবাহিকভাবে উন্নতিসাধন করে পরিবর্তন করা। আমাদের সাধারণত এই পরিবর্তিত পদ্ধতিগুলো হয়ত আলাদা আলাদা ভাবে চোখে পড়বে না, কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করলে  দেখবেন এই এসইও এর মাধ্যেমে একটি ওয়েব সাইটের ব্রাউজিং এর ইনফো পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে বেড়ে যায় বললেই চলে। সেই সাথে Organic অথবা General ভাবে সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে সহজেই নিয়ে আসে। আরো জানতে এসইও কি দেখুনঃ



আর সেকারনেই আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও অনলাইনে শেখার জন্য এবং আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সেরাদের তালিকায় স্থান করতে এসইও এর প্রয়োজনীয় লিংকগুলো শুধুমাত্র আপনার জন্যঃ
১। SEO for Beginners: https://moz.com/beginners-guide-to-seo
২। একটি ওয়েব সাইট নাম নির্বাচন DomainName select: http://blog.hubspot.com/insiders/how-to-pick-a-domain-extension
৭। ON PAGE SEO প্রাইমারি লেভেলঃ https://www.reliablesoft.net/5-on-page-seo-techniques-thatll-boost-your-rankings-checklist-included/
৮। এসইও অডিট: https://www.reliablesoft.net/how-to-perform-a-seo-audit-of-your-web-site-checklist-included/
৯। এসইও করার চেক লিস্টঃ http://www.clickminded.com/seo-checklist/
১০। Google Webmaster Tools: An Overview: http://searchenginewatch.com/sew/how-to/2191991/google-webmaster-tools-an-overview



১১। GoogleAnalytics: http://www.wpbeginner.com/beginners-guide/beginners-guide-how-to-use-google-analytics-for-your-wordpress-site/
১২। Articlewriting: http://www.forbes.com/sites/cherylsnappconner/2014/03/03/the-seductive-writing-tips-that-leave-readers-begging-for-more/
১৩। Guestblogging: http://www.copyblogger.com/safe-guest-blogging/
১৪। Content Marketing: http://www.copyblogger.com/content-marketing/
১৫। Social Media Marketing: http://searchengineland.com/guide/what-is-social-media-marketing
http://www.wordstream.com/social-media-marketing
১৬। Learn Google Analytics:  https://www.youtube.com/watch?v=mm78xlsADgc&feature=youtu.be

১৭। Video Marketing TIPS & PLan: http://mavsocial.com/video-marketing-tips-stratgey/
১৮। Negative SEO Attack: https://moz.com/blog/preparing-for-negative-seo
১৯। Techniques To Safely Get Links In 2015: http://searchengineland.com/5-techniques-to-safely-get-links-in-2015-212921

২০। BEST SEO Tools: http://searchenginewatch.com/sew/how-to/2402794/the-best-seo-tools-2015-edition
২১। Online Marketing BEST Plan: http://www.forbes.com/sites/ilyapozin/2012/06/29/7-tips-for-online-marketing-on-a-tight-budget/
SUCCESSFUL SEO PROCESS: http://www.searchenginejournal.com/11-steps-to-successful-seo-for-your-business/6112/
আশাকরি বন্ধুরা উপরের সবগুলো লিংক আপনাদের এসইও শেখার জন্য অনেক বেশী কাজে দিবে এবং চেষ্টা করবো পরবর্তী টিউনে আরো ভালো কিছু ইনফো দেবার জন্য।

এসইও কি এবং ক্যারিয়ার হিসেবে এসইও হতে পারে আপনার অন্যতম পেশা



এসইও কি? বর্তমান বিশ্বের ৭৫ শতাংশ মানুষ কোন তথ্য অনুসন্ধানের জন্য গুগলে সার্চ করে থাকে এবং এর পরিপ্রেক্ষিতে গুগল সার্চ অনুযায়ী ব্যবহারকারীকে তার প্রয়োজনীয় বিভিন্ন ধরণের সম্পর্কিত রেজাল্ট প্রদান করে। রেজাল্টে আমরা দেখতে পায়, কোনটি প্রথমে এবং কোনটি পরে, আপনার ব্যবহৃত শব্দটি দিয়ে যে পেইজটি রেজাল্টের প্রথম পেইজে প্রথমেই পাওয়া যাবে, তখন বুঝতে হবে সেই পেইজটিকে সেই শব্দটি দিয়ে এসইও করা হয়েছে। একটু সহজভাবে বললেই এইভাবে বলতে পারি “কোন নির্দিষ্ট ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথমে প্রদর্শন করানোর জন্য যে পথ অবলম্বন করা হয় তাই হল এসইও”। আপনার ওয়েবসাইটি যখন সার্চ ইঞ্জিনের রেজাল্টের প্রথম অবস্থানে থাকবে তখনই আপনার ওয়েবসাইটির ভিজিটর বৃদ্ধি পাবে। নিম্নে সহজে বুঝার জন্য একটি ছোট করে রেজাল্ট প্রদর্শন করা হলঃ
ব্যবহারকৃত Keyword: “what is search engine optimization”

সার্চ রেজাল্টের ছবিঃ



ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটি রেজাল্ট

১। searchengineland.com
২। en.wikipedia.org
তার মানে বুঝতে হবে এই searchengineland.com ও en.wikipedia.org ওয়েবসাইট দুটি “What is search engine optimization” Keyword দ্বারা এসইও করা হয়েছে, সেই কারনেই What is Search Engine Optimization গুগল সার্চ ইঞ্জিনে লিখলেই উপরে উল্লেখিত দুটি ওয়েবসাইট ব্যবহারকারীকে রেজাল্টের প্রথমে প্রদর্শন করে।

সার্চ ইঞ্জিন কি?
বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিশেষ কোন তথ্য বা সাইট খোঁজার জন্য আমরা যে মাধ্যম ব্যবহার করি কোন কিছু অনুসন্ধান করার জন্য তাই হল সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী দ্বারা নির্দিষ্ট কীওয়ার্ড বা অক্ষর যে মিলা একটি ডাটাবেসের মধ্যে আইটেম চিহ্নিত করার একটি প্রোগ্রাম; সোজা বাংলায় বলতে পারি, ইন্টারনেটের মাধ্যমে কোন তথ্য অনুসন্ধানের জন্য আমরা যে মাধ্যম ব্যবহার করি তাই হল “সার্চ ইঞ্জিন” (Search Engine) । বিশ্বের কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল, এবং যথাক্রমে bing, yahoo, ইত্যাদি রয়েছে।



যেভাবে একটি সার্চ ইঞ্জিন তার কাজ সম্পন্ন করে

মূলত সার্চ ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে ইন্টারনেটে তথ্য খুঁজে পাওয়ার জন্য। সে জন্য একটি সার্চ ইঞ্জিন সাইটগুলো নির্দিষ্ট কিছু প্রোগ্রাম তৈরি করে থাকে সেই সমস্ত তথ্য খুব দ্রুত ব্যবহারকারীকে খুঁজে দেওয়ার জন্য। সেটি কোটি কোটি ওয়েবসাইট রেজাল্টের মধ্য সেরা ওয়েবসাইটগুলোকে অনুসন্ধানকারীর সার্চের প্রথমে নিয়ে আসার কাজ করে থাকে। সেরা ওয়েবসাইটি নির্বাচনের জন্য তারা প্রথমে দেখে ওয়েবসাইটির তথ্য সঠিক কিনা, ওয়েবসাইটি অনুসন্ধানকারীকে কতটুকু প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে এবং ওয়েবসাইটি কেমন জনপ্রিয় অনলাইন মানুষের কাছে। আরও নানান কিছু বিষয় নিয়ে একটি সার্চ ইঞ্জিন এর রেজাল্ট প্রদান করে থাকে।

সার্চ ইঞ্জিন মার্কেটিং এর গুরুত্বপূর্ণতা

যেকোন ওয়েবসাইট মূলত তৈরি করা হয়, কোম্পানির পণ্য বিজ্ঞাপনের জন্য। যতবেশী ইন্টারনেট ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে ভিজিত করবে তারা ততবেশী আপনার কোম্পানির পণ্য সম্পর্কে ধারণা করতে সক্ষম হবে। সার্চ ইঞ্জিন হল ভিজিটরের প্রদান উৎস, যার মাধ্যমে ওয়েবসাইটের ৭০% এরও বেশী ভিজিটর সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করে এবং যতদিন যাবে এর প্রভাব আরও বেশী বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তার সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য গুরুত্বপূর্ণটা অপরিসীম বললেই চলে।

  • যেকোন ওয়েবসাইটের বেশীরভাগ ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে আসে, প্রতিমাসে অগণিত সার্চ হয় এবং এর প্রভাব দিনদিন বাড়ছে কিন্তু কোনভাবেই কমছে না।
  • অজানা তথ্য খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হল সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা আমাদের সকল অজানা তথ্য খুব সহজেই খুঁজে পেয়ে থাকি।
  • আমরা বিনামূল্যে সার্চ ইঞ্জিনে সকল প্রকার তথ্য পেয়ে থাকি তাই এর ব্যবহার দিন দিন বাড়ছে এবং সেকারণেই সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশী অন্যকোন ওয়েবসাইটের তুলনাই।
  • যেকোন তথ্য পাওয়ার জন্য সকলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে, সেই কারণেই বিভিন্ন কোম্পানির মালিকেরাও তাদের পণ্য বিজ্ঞাপনের জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকেন। যার ফলে একটি কোম্পানি তার পণ্য সম্পর্কিত তথ্য গ্রাহকের নিকট খুব সহজেই পৌঁছাতে সক্ষম হয়।
  • মার্কেটিং এর জন্য সনাতন পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং SEO সেই তুলনাই অনেক কম এবং কার্যকারিতা দিক থেকেও SEO অনেক এগিয়ে রয়েছে।

SEO হতে পারে আপনার অন্যতম ক্যারিয়ার

বাংলাদেশের যে সমস্ত ফ্রিল্যান্সারা অনলাইনে মার্কেটপ্লেসের মাধ্যমে আয় করেন, তারা বেশীরভাগই এসইও ফ্রিল্যান্সার। এই কাজ শিখার জন্য বিশেষ কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিক্ষতে হয় না, তাই এই কাজটি অন্য যেকোন কাজের থেকে অনেক সহজ এবং এর মাধ্যমে ভালো আয় করা যায়। বাংলাদেশের অধিকাংশ ব্যবহারকারী আছেন যারা মোটামুটি কম্পিউটার পরিচালনা করতে পারেন, ইংরেজি বিষয়ে মোটামুটি পারদর্শী, যেকোন ওয়েবসাইটে ভিজিট করতে পছন্দ করেন তারাই এসইও কাজে পারদর্শী হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং কি বাংলাদেশে এই ধরণের এসইও ফ্রিল্যান্সারের সংখ্যাই বেশী। বিশ্বব্যপি এই কাজে নিয়োজিত আছেন লক্ষ লক্ষ দক্ষ ফ্রিল্যান্সার।
  • মার্কেটপ্লেসগুলোতে ( oDesk.com, Elance.com, Freelancer.com etc ) ভিজিট করলে দেখা যায় যে, এসইও কাজের চাহিদায় সবচেয়ে বেশী অন্য যেকোন কাজের তুলনায়।
  • নিজের ব্লগ সাইট খুলে এসইও করার মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটে বেশী ভিজিটর আনা যায়, সেই ক্ষেত্রে Publisher হয়ে মাসে কমপক্ষে ১০০ ডলার থেকে ২০০০ ডলার আয় করা সম্ভব।
  • ভালো এসইও করতে পারলে এফিলিয়েট মার্কেটিং হতে পারে আপনার আরও একটি অন্যতম পেশা, যার মাধ্যমে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং করে আয় করতে পারবেন খুব সহজেই, সেই জন্য কিছু টার্গেটেড ভিজিটর লাগবে, আর সেই টার্গেটেড ভিজিটর পাওয়ার জন্য এসইও ছাড়া অন্য কোন বিকল্প পদ্ধতি নেই।
  • আপনার ওয়েভসাইটকে যদি এসইও করে প্রচুর ভিজিটর প্রতিদিন আনা যায় তাহলে লোকাল কোম্পানির অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা সম্ভব।
  • এসইও এর অন্যতম হচ্ছে কিওয়ার্ড সিলেকশন, কনটেন্ট সিলেকশন, ব্লগ কমেন্টস, ফোরাম পোস্টিং, সোশাইল বুকমার্কিং।

কিভাবে এসইও শিখতে পারবেন

আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি গুগলকে ব্যবহার করে এসইও শিখতে পারেন, এবং Youtube থেকে আপনি পেতে পারেন এসইও শেখার জন্য হাজার হাজার প্রফেশনাল টিউটোরিয়ালঃ  আপনারা যারা ইংরেজিতে দক্ষ, তারা নিচের কিছু ইউটিউব ভিডিও গুলো দেখতে পারেন…………

https://www.youtube.com/watch?v=hF515-0Tduk&feature=youtu.be

এসইও এর জন্য আপনাকে কি কি শিখতে হতে পারেঃ
এসইও হল দুই প্রকারঃ ১। অন পেইজ এসইও (On Page SEO) ২। অফ পেইজ এসইও (Off Page SEO).
১। অন পেইজ এসইও (On Page SEO) হচ্ছে —–Choose Keywords, Page Title, Meta Description, URL or Permalink ( example : e.g. www.examplesite.com/kawsar-marketing-software) , Heading Tags, Page Content, Add a Call to Action, Internal Links, infographics, Meta Keywords, Google Webmaster Tools, Google Analytics Tools, Alexa site Claim, Sitemap creation, robots.txt file creation ….. উল্লেখিত সবকিছু অন পেইজ এসইওর সাথে সংশ্লিষ্ট।

অন পেইজ এসইও ভিডিও

https://www.youtube.com/watch?v=Pb17AAeoVB4&feature=youtu.be
২। অফ পেইজ এসইও (Off Page SEO) হচ্ছে——ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাইরেক্টরী সাবমিশন,  গেস্ট ব্লগিং, প্রেসরিলিজসহ আরও অনেক কিছু।

অফ পেইজ ভিডিও

https://www.youtube.com/watch?v=UhgCSDR5iOI




 

Friday, January 15, 2016

পৃথিবীর ১০টি বিস্ময়কর স্থান, যেটা আপনি জানতেন না

পৃথিবীতে এখনো এমন অনেক যায়গা রয়েছে যেটা রীতিমত বিস্ময়কর এবং আমাদের অজানা। আজকে মুক্তমঞ্চ.কম আপনাদের সেই অপরিচিত কিন্তু বিস্ময়কর যায়গাগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেঃ
১০) লেক হিলিয়ার, অষ্ট্রেলিয়া






eye-of-the-sahara-muktomoncho

লেক হিলিয়ার সারা পৃথিবীর ভিতরে অন্যতম রহস্যময় স্থান। এটি মূলত একটি লেক। কিন্তু এই লেকের বৈশিষ্ট্য হচ্ছে এর পানি পুরোটাই গোলাপী বর্নের। মনে হবে ষ্ট্রবেরী মিল্ক শেক তৈরি করা হয়েছে। এটি প্রায় ২০০০ ফিট লম্বা এবং ৬০০ ফিট চওড়া। লেকের চারপাশে রয়েছে সাদা মাটির কাদা। রেড হাইলোপিলিক নামের এক ধরনের ব্যাকটেরিয়া বেশী থাকার কারনে এর পানি গোলাপী বর্ন ধারন করেছে। আর বিস্ময়কর ব্যাপার হলো এটি পানি সম্পূর্ন নিরাপদ, শুধু রং টা গোলাপী এই হচ্ছে ব্যাপার।
০৯) ডেড ভ্যালি, নামিবিয়া
দেখলে মনে হবে অন্য কোন গ্রহে চলে এসেছি। কোথাও্ এক ফোঁটা পানি নেই। গাছগুলো মরে গেছে। শুধু রয়েছে গাজের কংকাল। তাই আকাশও পানি শূন্যতায় সব সময় লাল মেঘে ঢাকা থাকে। সাক্ষাৎ মঙ্গলগ্রহের মতো লাগে দেখতে। সত্যিই বিস্ময়কর স্থান।
০৮) জাঙ্গিং ড্যাংক্সিয়া ল্যান্ড ফর্ম, চায়না
চীনের গাংডু প্রদেশে অবস্থিত এই পাহাড়গুলো বিভিন্ন রংয়ের হয়ে থাকে। প্রথমে দেখলে মনে হবে কোন শিল্পী তার রংতুলির আঁচড় প্রতিটা পাহাড়ে লেপে দিয়েছেন। কিন্তু নাহ! প্রাকৃতিকভাবেই প্রত্যেকটা পাহাড় লাল, গোলাপী, সবুজ, হলুদ রংয়ের। বৃষ্টির সময় ধুলো মুছে গিয়ে একদম চকচক করে। প্রথম দেখে যে কারো বিস্ময়কর লাগবে।
০৭) এ্যাচান্টেড ওয়েল, ব্রাজিল
চাপাডা দিয়ামান্তনা ন্যাশনাল পার্ক, ব্রাজিলে অবস্থিত বিশেষ একটি কুয়া। যেটি প্রায় ১২৫ ফুট গভীর। মজার ব্যাপার হচ্ছে সূর্যের আলো যখন পানিতে পরে তখন একদম নিচ পর্যন্ত দেখা যায়। আর বিশেষত্ব হচ্ছে সূর্যের আলী পরলে এর পানি নীল বর্ন ধারন করে।
০৬) মাউন্ট রোরোমিয়া, সাউথ আমেরিকা
দূর থেকে দেখলে মনে হবে মানবসৃষ্ট কোন বিশাল আকৃতির দুর্গ। কিন্তু হাজার হাজার বছর পূর্বে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই রকম সৃষ্টি হয়েছে। ব্রাজিল, ভেনেজুয়ালা সহ আরো একটি দেশের বর্ডারে এটি অবস্থিত। এটি এতই খারা পাহাড় যে, এটির উপরে ওঠা এখনও কারও সম্ভব হয়নি। মানুষ অনেক যায়গা জয় করলেও এটি এখনো কিভাবে জয় করতে পারেনি সেটাই বিস্ময়কর ব্যাপার।
০৫) তার্কুইস আইস, লেক বৈকাল, রাশিয়া
শীতের সময় এই লেকের পানি জমে বরফ হয়ে এতটাই ক্রিষ্টাল ক্লিয়ার হয়ে যায় যে, বরফগুলো হিরে জহরতের মতো চিকচিক করে আর মনে হবে আপনি কোন হিরের জগতে চলে এসেছেন।
০৪) চকলেট হিলস, ফিলিপাইন
ফিলিপাইনের বোহো দ্বীপে অবস্থিত এই পাহাড়গুলোর নাম চকলেট হিলস। সারা বছর পাহাড়গুলো সবুজ বর্নের থাকলেও গ্রীষ্মসহ যে কোন শুষ্ক মৌসুমে এর লতাপাতাগুলো ব্রাউন বা বাদামী কালার ধারন করে, ফলে দুর থেকে দেখলে মনে হয় আপনি কিকক্যাট চকলেটের জগতে চলে এসছেন।
০৩) দি ক্রিষ্টাল কার্ভেনস, মেক্সিকো
এটি মূলত একটি জিপসামের খনি। মাটির প্রায় ১০০০ ফুট নিচে মেকিক্সোর এই খনিটির নাম নাইকা সিলভার মাইন। প্রায় ৩৬টির মতো সলিড ক্রিষ্টাল আছে এখানে। ধারনা করা হয় অগ্ন্যৎপাতের ফলে হাজার বছর পূর্বে এটি সৃষ্টি হয়েছে। প্রথম দেখলে মনে হবে আপনি বোম্বে স্যুইটসের পটেটো স্টিকস দেখছেন।

০২) দি আই অব সাহারা, আফ্রিকা
এটিকে সাহারার চোখ বলা হয়। হঠাৎ দেখলে মনে হবে কোন এক কালে এখানে এলিয়েনদের যান নেমেছিলো। বিশাল এলাকা জুড়ে গোল গোল সার্কেল আছে এখানে। পরে এটির আয়তন মেপে দেখা যায় প্রায় ২৫-৩০ বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থান। এটি সাহারা মরুভূমির একদম মাঝখানে অবস্থিত। এখানে একা গেলে আর ফিরে আসা যায়না। এতই গরম যে এখান থেকে লাভার মতো তাপ বের হয়। মজার ব্যাপার হচ্ছে এটি সর্ব প্রথম আবিষ্কার হয় মহাকাশ থেকে। একজন নভোচারী এই যায়গা দেখে পরে এখানে হেলিকপ্টারে আসেন। কেননা হেটে আসার আগেই যে কেউ প্রচন্ড তাপে, তেষ্টায় মারা যাবে।
০১) তিয়ানজি মাউন্টেন, চায়না
জেমস ক্যামেরুনের এভাটার মুভিটা নিশ্চয়ই দেখেছেন? এই পাহাড়গুলো সেই মুভিতেই দেখা গেছে। যদিও প্রথমে সবাই ভেবেছিলো সেগুলো ভিজ্যুয়াল এফেক্ট দিয়ে তৈরি করা কিন্তু সত্যি এই পাহাড়গুলোর খোঁজ পাওয়া যায় চীনে। এগুলো এতো খাড়া আর এতো সরু যে, এখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো এভাবেই টিকে আছে।