Sunday, November 29, 2015

ফেসবুকের স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করান টুইটারে


আমাদের দেশে প্রতি ১২ সেকেন্ডে ১ টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সে তুলনায় টুইটার ব্যবহারকারীর সংখা অনেক কম। একেবারে ব্যবহার করেনা তেমন ও না। যারা ব্যবহার করে তারা চাইলে খুব সহজে ফেসবুকে পাবলিশ করা টিউন টুইটারে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাতে পারেন। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক। (শুধুমাত্র নতুনদের জন্য।)
স্টেপ১) প্রথমে টুইটারে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।


স্টেপ২) এরপরে ডানে প্রোফাইল ছবির উপর ক্লিক করে নিচে সেটিং অপশনে আসুন।

স্টেপ৩) তারপরে বামে App অপশনে ক্লিক করুন।

স্টেপ৪) এরপরConnect to Facebook অপশনে ক্লিক করুন।

স্টেপ৫) আপনি যদি আগে থেকে ফেসবুক লগ ইন থাকেন তাহলে নিছের মত একটি ইন্টারফেস আসবে। আর যদি না থাকেন তাহলে ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন,তারপর Ok বাটনে ক্লিক করুন।

স্টেপ৬) তারপরে নিচের মত একটি ইন্টারফেস আসবে এখানে চারটি অপশন থেকে আপনার পছন্দমত একটি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।

স্টেপ৭) তারপরে নিচের মত একটি ইন্টারফেস আসবে।

ব্যস হয়ে গেল ফেসবুক-টু-টুইটার কানেক্ট। এরপর থেকে আপনি যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিবেন তা স্বয়ংক্রিয়ভাবে টুইটারে প্রকাশ পাবে। আশা করি যাদের টুইটারে অ্যাকাউন্ট নেই তারা খুলে নিবেন এবং প্রযুক্তির এই সুবিধা গ্রহন করবেন।

EducationBoardResult.Org is a website, that publish all latest news and updates about Educational Result HSC Exam Result 2017, Admission Etc. Here you can collect your Exam Result, Exam Routine, Admission Result and all about Educational. We're only website, that publish all latest information.