Thursday, May 14, 2015

রোজা রেখে ধুমপান করলে কী হবে?

সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যায়। আর স্বেচ্ছায় ধূমপান করার কারণে কাজা-কাফফারা উভয়টি আদায় করা আবশ্যক হয়। অতএব, আপনি রোজা অবস্থায় যে কয়দিন ধূমপান করবেন

প্রশ্ন : আমি ধূমপানে অভ্যস্ত। রমজান মাসে রোজা রাখা অবস্থায়ও যখন ধূমপান না করার কারণে অস্থিরতা অনুভূত হয়, তখন একটু ধূমপান করি। এতে কি আমার রোজা ভেঙে যাবে?
উত্তর : হ্যাঁ, সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যায়। আর স্বেচ্ছায় ধূমপান করার কারণে কাজা-কাফফারা উভয়টি আদায় করা আবশ্যক হয়। অতএব, আপনি রোজা অবস্থায় যে কয়দিন ধূমপান করবেন, প্রতিটি রোজার ভিন্ন ভিন্ন কাজা আদায় করবেন এবং সবগুলোর জন্য একটি কাফফারাও আদায় করবেন।
[আদ্দুররুল মুখতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ ৬৮১]

EducationBoardResult.Org is a website, that publish all latest news and updates about Educational Result HSC Exam Result 2017, Admission Etc. Here you can collect your Exam Result, Exam Routine, Admission Result and all about Educational. We're only website, that publish all latest information.